সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলার অভিযোগ
১৫ আগস্ট, ২০২৬ এ ৯:৩৯ PM

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলার সময় এমপি আয়নুল হককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে চলে যাওয়ার সময়ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে এমপি আহত না হলেও তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ধানগড়া এলাকায় এমপি আয়নুল হক অবস্থান করছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক। এদিকে হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন বলে জানা গেছে।
সূত্র: Rupali Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
