শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা-ভাঙচুর

১৫ আগস্ট, ২০২৬ এ ৯:১৩ PM

সিরাজগঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি সরকারি উদ্যোগে টিটিসির ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া ও আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এ অবস্থায় ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি করা অংশের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসেন। ওই বৈঠকের এক পর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। ওই সময় এমপি আয়নুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এমপির গাড়ির পেছনের গ্লাস ও একটি ক্যামেরা ভেঙে যায়।

এ ঘটনার পর এমপি আয়নুল হক তাৎক্ষণিক একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে তিনি দাবি করেন, টিটিসির ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কথা-কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু করেন। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন এমপি।

পাশাপাশি সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত স্থানেই টিটিসি ভবন স্থাপন করা হবে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র ...

৩৫ দিন পর খুলে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ...

বগুড়ার শেরপুরের রামনগর গ্রামে পাখি কলোনিতে গাছ কেটে পাখির বাসা, ...

গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission

সূত্র: RTV Online

সম্পর্কিত সংবাদ