শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM

সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। ইতোমধ্যেই আগাম জাতের এ মাসকালাই ক্ষেতে সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে। এতে ভালো ফলনের আশায় এ অঞ্চলের কৃষকেরা খুশি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে এ মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যেই কৃষকেরা প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এ কালাই চাষ করেছে। প্রায় দেড়/ দুই মাস আগে থেকে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগাম জাতের এ মাসকালাই চাষ করা হয়েছে। এসব মাসকালাইয়ের মধ্যে রয়েছে, বারি-৩, ৪ ও ৬ এবং বিনা-১। আগস্ট মাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বারি -৩ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ চরাঞ্চলে বেশি এ মাসকালাই চাষাবাদ হয়েছে। এছাড়া অন্যান্য জাতের মাসকালাই চাষ করেছে কৃষকেরা এবং আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত মাসকালাই (কাতিকালাই) বীজ বপন করবে কৃষকেরা। স্থানীয় কৃষকেরা বলছেন, খাল, বিল, নদী পাড়, বাড়ির আঙিনা ও পতিত জমিতে এ চাষও করা হয়ে থাকে। কম খরচে লাভ বেশি এ চাষে কৃষকেরা প্রতি বছরের মতো এবারো ঝুঁকে পড়েছে।

বিশেষ করে চরাঞ্চলে দেশি মাসকালাই গরুকেও খাওয়ানো হয়। তবে বি-৩, মাসকালাই কয়েক সপ্তাহ পরেই কাটা ও মাড়াই শুরু হবে। এ নতুন মাসকালাই ডাল বাজারেও চাহিদা বেশি এবং এ ডাল ও মাসকালাই স্থানীয় হাট বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এতে ডাল ও মাসকালাইয়ের দাম ভালো থাকায় কৃষকেরাও খুশি হবে। তবে ভারী বর্ষণে চরাঞ্চলসহ অনেক স্থানে এ চাষে বিনষ্ট হয়েছে। এ মাসকালাই ক্ষেত বিন্ষ্ট হলেও পুনরায় চাষ করছে কৃষক। এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, কম খরচে লাভজনক আগাম জাতের এ মাসকালাই চাষে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। তবে চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা রয়েছে। এ চাষে কৃষকেরা এবারো খুশি হবে বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ‎রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ‎

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্তান জন্মের পর নিজের শারীরিক পরিবর্তনের কারণ জানালেন ক্যাটরিনা

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ