শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে আগাম আমন ধান কাটার উৎসব, ফলনে স্বস্তিতে কৃষক

২০ অক্টোবর, ২০২৬ এ ১:৪৬ PM

সিরাজগঞ্জে আগাম আমন ধান কাটার উৎসব, ফলনে স্বস্তিতে কৃষক

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। হেমন্তের বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটা ও মাড়াই। অনুকূল আবহাওয়া এবং বাম্পার ফলন হওয়ায় প্রান্তিক কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ১ লাখ ৪১ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সময়মতো বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

​মাঠপর্যায়ের কৃষকরা জানান, সার, ডিজেল ও কীটনাশকের দাম বাড়তি থাকায় এবার আবাদের শুরুতেই উৎপাদন খরচ কিছুটা বেড়ে গিয়েছিল। ফসল তোলার এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছিল তাদের। তবে সেই সংকট ও বাড়তি খরচের ধাক্কা অনেকটাই লাঘব করেছে আধুনিক কৃষি প্রযুক্তি।

​সনাতন পদ্ধতিতে এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে যেখানে শ্রমিক বাবদ ৭ থেকে ৮ হাজার টাকা ব্যয় হতো, সেখানে আধুনিক ‘কম্বাইন্ড হারভেস্টার’ মেশিনের ব্যবহারে বিঘাপ্রতি খরচ নেমে এসেছে মাত্র ২ হাজার ২০০ টাকায়। ফলে একদিকে যেমন কৃষকের সময় বাঁচছে, অন্যদিকে সাশ্রয় হচ্ছে বড় অঙ্কের অর্থ।

​তবে ফলন আশাতীত হলেও ধানের ন্যায্য বাজারদর পাওয়া নিয়ে এখনো কিছুটা শঙ্কা রয়ে গেছে চাষিদের মনে। সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের দাবি জানিয়েছেন তারা।

​কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সরকারি প্রণোদনার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ ও তদারকি অব্যাহত ছিল। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা লাভবান হয়েই ঘরে ফসল তুলতে পারবেন।

সূত্র: Desh Tv

সম্পর্কিত সংবাদ