সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের কারখানায় অভিযান চালিয়ে দুধে অতিরিক্ত পানি মেশানোর প্রমাণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে দুটি পক্ষকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।গত সোমবার দিনব্যাপী উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন। জানা যায়, মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের ফ্যাটের মাত্রা ঠিক থাকলেও তাতে অতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই ও মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার অন্তু রায়কে ২৫ হাজার টাকা এবং দুধ সরবরাহকারী জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। পরে লাহিড়ী মোহনপুরের কেএম ইনস্টিটিউশনের হলরুমে দুগ্ধ ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
‘তথ্য কমিশন’ নিয়ে বাংলাদেশ বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি : ড.ইফতেখারুজ্জামান
খালাসের আদেশ পৌঁছেনি ৮ বছরেও ২২ বছর কারাভোগকারী ইব্রাহিম আলীকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে রুল
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক
পিকেএসএফের প্রকল্পে ২.১৫ লাখ অতি দরিদ্র পরিবারের জীবন মানের উন্নতি
ঢাকার ঐতিহাসিক স্থান ধ্বংস হতে দেয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক
উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক
বিদ্যুৎ ও জ্বালানি কম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে বিইআরসির উদ্যোগ
একই দাগে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে আলাদা করে নামজারি
টানা চার কার্যদিবস পতনে শেয়ারবাজার, লেনদেন কমে ৬০০ কোটির ঘরে
কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত লাশ! মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন
নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে সেতুর অভাবে ৬০ বছর দুর্ভোগে ৫০ হাজার মানুষ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে ২৭ মাস ধরে জলাবদ্ধতা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · সময়ের কণ্ঠস্বর
ভদ্রঘাট পালপাড়ায় তুমুল ব্যস্ততা, লাভের মুখ দেখছেন না কারিগরেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · bhorerdarpan.com
সিরাজগঞ্জে রোহিঙ্গা শরণার্থীকে নাগরিক সনদ প্রদান, চেয়ারম্যানকে অপসারণ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫১ PM · সময়ের কণ্ঠস্বর
