সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ PM

সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের জের ধরে হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: শাহরিয়ার মোর্শেদ’র বাড়িতে আজ মঙ্গলবার বিকেলে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে হাটিকুমরুল এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করেন সাংবাদিক শাহরিয়ার মোর্শেদ। এর জের ধরে ২৯ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার মাদক কারবারি বেল্লাল বিশ্বাস,লাল চান, মনিরুল,আরিফুল,মাহমুদুল-সহ ৪০-৪৫ জনের একটি দল লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে ও তাঁর স্ত্রীকে মারধর,স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, ঘরবাড়ি ভাঙচুর এবং স্টিলের বক্স ভেঙে নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়। একই সঙ্গে তাঁর বৃদ্ধা মাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক ইনকিলাব
সিরাজগঞ্জের কাজিপুরে সেতুর অভাবে ৬০ বছর দুর্ভোগে ৫০ হাজার মানুষ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে ২৭ মাস ধরে জলাবদ্ধতা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · সময়ের কণ্ঠস্বর
ভদ্রঘাট পালপাড়ায় তুমুল ব্যস্ততা, লাভের মুখ দেখছেন না কারিগরেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · bhorerdarpan.com
সিরাজগঞ্জে রোহিঙ্গা শরণার্থীকে নাগরিক সনদ প্রদান, চেয়ারম্যানকে অপসারণ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫১ PM · সময়ের কণ্ঠস্বর
