শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে অপহরণের একদিন পর শিশু ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১

১১ আগস্ট, ২০২৬ এ ৮:৩৭ PM

সিরাজগঞ্জে অপহরণের একদিন পর শিশু ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামে অপহরণের একদিন পর শিশু ছাত্র শিপন মিয়াকে (১০) উদ্ধার করা হয়েছে। অপহৃত শিশু ছাত্র ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় অপহরণকারী মোতালেব প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই শিশু ছাত্র রোববার সকালে (৯ আগস্ট) স্কুলে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা বিশেষ কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্র বাড়ি না ফেরায় বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার রাতভর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকা থেকে শিপনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। সে শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।

এ ব্যাপারে তার মা বিথী বাদী হয়ে কাজিপুর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে মোতালেবকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে শিশু ছাত্র শিপনকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ওই স্কুল ছাত্রকে অপহরণের একদিন পর পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করায় পুলিশ এলাকায় প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুইভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে: নয়াদিল্লি

পীরগঞ্জে ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ