শাহজাদপুর সংবাদ

রায়গঞ্জে ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতি বাস্তবায়নে পাম্প মালিক-অপারেটরদের নিয়ে আলোচনা সভা

৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ AM

রায়গঞ্জে ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতি বাস্তবায়নে পাম্প মালিক-অপারেটরদের নিয়ে আলোচনা সভা

রায়গঞ্জ প্রতিনিধি:সেচের বিনিময়ে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার দীর্ঘদিনের প্রচলন বন্ধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জে সেচ পাম্পের মালিক, ব্যবস্থাপক ও অপারেটরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে ‘সেচের বিনিময়ে ধান নয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএডিসির কর্মকর্তা আনন্দ বর্মন। এতে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎচালিত সেচ পাম্পের মালিক, ব্যবস্থাপক ও অপারেটররা অংশগ্রহণ করেন।সভায় ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতির যথাযথ বাস্তবায়ন, সেচ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সেচের গুরুত্ব অপরিসীম। তবে সেচের সুযোগ দেওয়ার বিনিময়ে কৃষকদের কাছ থেকে ধান বা অন্য কোনো শস্য গ্রহণের প্রচলন কৃষকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে। এ ধরনের প্রথা বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় সেচের নামে কৃষকদের কাছ থেকে ধান গ্রহণ না করা, সেচ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়মতান্ত্রিকভাবে সেচ ব্যবস্থাপনা পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এ ছাড়া সেচ পাম্প পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, কৃষকদের সঙ্গে সেচ পাম্প মালিক ও অপারেটরদের সম্পর্ক উন্নয়ন এবং সেচ ব্যবস্থাপনায় উদ্ভূত জটিলতা নিরসনে করণীয় বিষয়েও আলোচনা হয়।সভায় সংশ্লিষ্টদের ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতি মেনে চলার আহ্বান জানানো হয়। কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

The post রায়গঞ্জে ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতি বাস্তবায়নে পাম্প মালিক-অপারেটরদের নিয়ে আলোচনা সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ