রায়গঞ্জ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বাদ আছর রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর বড় ছেলে, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সহসভাপতি মো. আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক মো. আশরাফ আলী ছিলেন একজন দায়িত্বশীল ও নিষ্ঠাবান গণমাধ্যমকর্মী। সাংবাদিকতা পেশায় তিনি সততা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। রায়গঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাংবাদিকদের কল্যাণে এবং স্থানীয় সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতার বিভিন্ন স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক হিসেবে সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে রায়গঞ্জের সাংবাদিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং পরিবারের সবাইকে এ শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রয়াত সহকর্মীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
The post রায়গঞ্জ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
