শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, আনসারদের হাতে আটক ১

৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫১ AM

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, আনসারদের হাতে আটক ১

নজরুল ইসলাম :সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক যুবক পালিয়ে যায়।মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গেট প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আটক যুবকের নাম লিখন শেখ (২৪)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কোলগয়লা গ্রামের নজরুল ইসলামের ছেলে।জানা যায়, কাদাই গ্রামের ইকবাল হোসেনের (২৬) মালিকানাধীন সিরাজগঞ্জ-ল-১১-৬১৬২ নম্বরের Apache RTR মোটরসাইকেলটি হাসপাতালের গ্যারেজে রাখা ছিল। এ সময় চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটির লক ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে হাসপাতালের গেটে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল ইসলাম ও দুই আনসার সদস্য ধাওয়া করে লিখন শেখকে হাতেনাতে আটক করেন। তবে তাঁর সঙ্গে থাকা লিমন (১৮) নামে আরেক যুবক পালিয়ে যায়।পরে আটক লিখনকে আনসার ক্যাম্পে নেওয়া হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যান।

The post সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, আনসারদের হাতে আটক ১ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ