সিরাজগঞ্জ মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, পাশেই পুলিশের টহল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১:৫৬ AM

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়কটিতে এ মিছিল হয়। এ সময় মিছিলের পাশ দিয়ে পুলিশের একটি টহল গাড়ি যেতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
দুপুর ১২টার দিকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে কয়েকজন ব্যক্তি একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার ধরে রয়েছেন। মিছিলে অন্তত ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, মিছিলের দিকে এগিয়ে আসে পুলিশের একটি টহল গাড়ি। তবে মিছিলের নেতাকর্মীদের হইচই ও স্লোগানের মধ্যেই গাড়িটি মিছিল অতিক্রম করে চলে যায়।
এ বিষয়ে জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ সদরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · nagorik tv
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২৪ AM · বাংলা ট্রিবিউন
নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মামুন ৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের বাবা কিন্তু কি ভাবে
২৮ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৭ AM · Daily Nabochatona
