পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ AM

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগে আবেদন চলছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে বলীয়ান হয়ে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে যাঁরা পুলিশ সদস্য হতে চান, তাঁরা অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হবে। চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এ পরীক্ষা নেওয়া হবে। এরপর লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময়: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময়: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময়: ১৯, ২০ ও ২১ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো: নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
১. শারীরিক সক্ষমতা পরীক্ষার তারিখ ও সময়: ২২, ২৩ ও ২৪ নভেম্বর, সকাল ৮টা।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
৩. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
জেলাগুলো: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ সদরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · nagorik tv
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২৪ AM · বাংলা ট্রিবিউন
নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মামুন ৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের বাবা কিন্তু কি ভাবে
২৮ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৭ AM · Daily Nabochatona
সিরাজগঞ্জ মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, পাশেই পুলিশের টহল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১:৫৬ AM · Barta Bazar
