শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ পৌর ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ১নং ওয়ার্ড ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক পৌর বিএনপি সিরাজগঞ্জের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫ টায় পৌর শহরের বাজার স্টেশনের পৌর মুক্ত মঞ, ১-২-৩ নং ওয়ার্ডপৌর বিএনপি সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মধ্যে দিয়ে শুরু করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন খান বাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়া হবে।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হচ্ছে। বৃক্ষরোপণ,ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জলাশয়, পুকুর, ডোবা নালা হতে কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার রাখার মতো কর্মসূচি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। , জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হিটলার, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ হেদায়েত ইসলাম ফ্রুট, জেলা বিএনপির সহ- প্রকাশনা সম্পাদক মোঃ শামসুল আলম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ত নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সেলিম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক মোঃ বাবু সেখ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ রুবেল, সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল জোয়ার্দার।

The post সিরাজগঞ্জ পৌর ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ