সিরাজগঞ্জ পৌর শহরে আভিসিনা হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৩
১৩ আগস্ট, ২০২৬ এ ৮:০৮ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের একটি বেসরকারি হাসপাতালের লিফট ছিঁড়ে তিনজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত পৌনে ৮টার দিকে আভিসিনা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ফজলু শেখ জানান, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজনরা নিচতলা থেকে লিফটে করে তিনতলায় যাচ্ছিলেন। লিফটটি তিনতলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ ছিঁড়ে নিচের দিকে পড়ে যায়। এ সময় লিফটের ভেতরে ছয়জন ছিলেন। আকস্মিক এ ঘটনায় তাদের মধ্যে তিনজন হাত ও পায়ে আঘাত পান। তবে আহতদের কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।দুর্ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লিফট থেকে বের হওয়ার পর কয়েকজন অসুস্থতা ও মাথা ঘোরার অনুভূতি প্রকাশ করেন। পরে আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আভিসিনা হাসপাতালের ব্যবস্থাপক আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নিয়মিত সময়মতো লিফট সার্ভিসিং করি। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা টেকনিশিয়ান না আসা পর্যন্ত বলা সম্ভব নয়।’তিনি আরও বলেন, দুর্ঘটনার পর যারা আহত হয়েছিলেন, তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লিফটের ত্রুটির কারণ জানতে টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
The post সিরাজগঞ্জ পৌর শহরে আভিসিনা হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৩ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
