সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন, দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক
২৬ অক্টোবর, ২০২৬ এ ৫:০৫ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের উদ্যোগে কার্যালয়টি চালুর মধ্য দিয়ে জেলা রোভারের সাংগঠনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম রোডে অবস্থিত পৌর কাঁচাবাজারের ১ নম্বর লেনের (ঘ) ব্লকের ১, ২, ৩ ও ৪ নম্বর কক্ষ বরাদ্দের মাধ্যমে এ কার্যালয়ের কার্যক্রমের সূচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভারের সহসভাপতি গণপতিরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। রোভার স্কাউটদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। জেলা রোভারের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক (এলটি), সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার এবং জেলা রোভার স্কাউট লিডার মোঃ মহসিন আলী তালুকদার।এ ছাড়া উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল স্কাউটার ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, মোঃ ইমন আলী মন্ডল (তাড়াশী), তুহিন, হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভারমেট আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে জেলা রোভারের নিয়মিত সভা, সাংগঠনিক সমন্বয়, প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবার মনোভাব বিকাশে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা রোভারের কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।
The post সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন, দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নির্ধারিত সময়ে পরিষদে আসেন না সমাজকর্মী শারমিন আক্তার, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৪:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
২৬ অক্টোবর, ২০২৬ এ ৩:৩২ PM · বাংলা ট্রিবিউন
উপজেলা দিবসে সিরাজগঞ্জে জাতীয় পার্টির সভা, দেশবাসীর সহায়তা কামনা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৩:২৭ PM · এইমাত্র
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩ AM · এইমাত্র
সিরাজগঞ্জে শ্রমিক সেবা ও উন্নয়নে সুযোগ চান সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
