সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম খানের সুস্থতায় দোয়া প্রার্থনা
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১১ PM

মোঃ হোসেন আলী ছোট্র:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় তাঁতী বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
পরিবারের সদস্য তাহার ভাই মিলন ইসলাম খান জানান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান বর্তমানে সিএমএইচের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা জানান, হুমায়ূন ইসলাম খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সিরাজগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও তাঁতী বিষয়ক রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তাঁর অসুস্থতার খবরে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হুমায়ূন ইসলাম খানের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন ।
The post সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম খানের সুস্থতায় দোয়া প্রার্থনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
