সিরাজগঞ্জ জেলা পুলিশের ১৬ সদস্য পেলেন ক্রেস্ট,সনদ ও অর্থ পুরস্কার
২১ আগস্ট, ২০২৬ এ ১০:১৪ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক: কর্মদক্ষতা, সততা ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট/২০২৬) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।এর আগে ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ করেন। পরে তিনি রিজার্ভ অফিস পরিদর্শন করে সার্বিক কার্যক্রম, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের যানবাহন ও আবাসনসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় ডিআইজির কাছে তুলে ধরেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।এ ছাড়া সভায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির ডিউটির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় একটি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্তদের একজন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিউল হাসান বলেন, “রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্যার এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি।
The post সিরাজগঞ্জ জেলা পুলিশের ১৬ সদস্য পেলেন ক্রেস্ট,সনদ ও অর্থ পুরস্কার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
