সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
২০ অক্টোবর, ২০২৬ এ ৭:৫০ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গামন্দির কমিটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং বিতরণ করা হয় প্রায় ৫ লাখ টাকার ওষুধ।ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।
উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে এ আয়োজনের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। গত ১৮ বছর ধরে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে উদ্দেশ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়।
The post সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০
২২ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন
২২ অক্টোবর, ২০২৬ এ ৬:২৭ PM · nagorik tv
