শাহজাদপুর সংবাদ

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ আগস্ট, ২০২৬ এ ৬:৫৮ PM

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​এ উপলক্ষে সিংড়া পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংড়া কোর্ট মাঠ আমতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হিরাদুল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবুল হোসেন ডাবলু, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, যুগ্ন আহবায়ক শারফুল ইসলাম প্রমূখ।

আলোচনা ​সভা শেষে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরবর্তীতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

The post সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ