সাঁতার না জানা আতিক এখন জাতীয় প্রশিক্ষক,অর্জন ৩৩০ পদক
২১ আগস্ট, ২০২৬ এ ১০:১২ PM

নাটোর প্রতিনিধি: নদীবেষ্টিত এলাকায় জন্ম ও বেড়ে উঠলেও একসময় সাঁতার জানতেন না নাটোরের গুরুদাসপুরের সন্তান আতিকুর রহমান আতিক। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রশিক্ষণের মাধ্যমে সেই আতিকই আজ দেশের অন্যতম সফল সাঁতার প্রশিক্ষক। সাঁতারু ও প্রশিক্ষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। প্রশিক্ষক হিসেবে তার অর্জনের ঝুলিতে রয়েছে ৩৩০টি পদক।গুরুদাসপুর পৌরসভার খলিফাপাড়া মহল্লার বাসিন্দা আতিকুর রহমান ১৯৯৭ সালে মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর বগুড়া ক্যান্টনমেন্টের ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত অবস্থায় কর্মকর্তা সামসুল ইসলামের তত্ত্বাবধানে সাঁতারের প্রশিক্ষণ শুরু করেন। কঠোর পরিশ্রম ও মেধার কারণে মাত্র দুই বছরের মধ্যেই ১৯৯৯ সালে বগুড়া অঞ্চলের সেরা সাঁতারু হিসেবে স্বীকৃতি পান।পরবর্তীতে সাঁতারুর পাশাপাশি প্রশিক্ষকের দায়িত্বও নেন আতিকুর। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে দল গঠন করে দক্ষ সাঁতারু তৈরিতে মনোনিবেশ করেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া পর্যন্ত তার প্রশিক্ষণে বিভিন্ন দল আন্তঃইউনিট, আন্তঃবাহিনী ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩২৫টি পদক অর্জন করে।আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার সাফল্য। ২০০৪ সালের পাকিস্তান সাফ গেমস, ২০০৬ সালের শ্রীলঙ্কার প্রতিযোগিতা এবং ২০০৮ সালের ইন্দো-বাংলা গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। এসব প্রতিযোগিতা থেকে বাংলাদেশের অর্জন পাঁচটি আন্তর্জাতিক পদক।সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন আতিকুর রহমান। নাটোর জেলা থেকে তিনিই প্রথম এ পদে মনোনীত হয়েছেন।অবসরের পরও ক্রীড়াঙ্গনে সক্রিয় আতিকুর। নিজ এলাকায় গড়ে তুলেছেন ‘ভোরের ডাক ফুটবল একাডেমি’। সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাঁতার ও ফুটবল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান কিশোর-তরুণদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এখন তার লক্ষ্য।আতিকুর রহমান বলেন, পরিশ্রম, মেধা ও কৌশল কাজে লাগিয়ে সাঁতারে ভালো করার চেষ্টা করেছি। নিজের পাশাপাশি দক্ষ সাঁতারু তৈরির কাজ করেছি। নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় অবদান রাখতে চাই।
The post সাঁতার না জানা আতিক এখন জাতীয় প্রশিক্ষক,অর্জন ৩৩০ পদক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১২ কোটি টাকার বাজারে বেচাকেনা নেই
২১ আগস্ট, ২০২৬ এ ১১:৩০ PM · Daily Times Of Bangladesh
দিগদাইড়ে মিনি ফুটবল খেলার আয়োজন,মাঠজুড়ে জাল দিলেন চেয়ারম্যান প্রার্থী আলেখ উদ্দিন ভূঁইয়া
২১ আগস্ট, ২০২৬ এ ৯:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভালো দামের আশায় সিরাজগঞ্জে আগাম সবজি চাষে কৃষক
২১ আগস্ট, ২০২৬ এ ৮:৫৭ PM · bangladesherkhabor.net
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
২১ আগস্ট, ২০২৬ এ ৮:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
২১ আগস্ট, ২০২৬ এ ৭:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ
২১ আগস্ট, ২০২৬ এ ৭:০২ PM · dailykaratoa.com
