শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

২১ আগস্ট, ২০২৬ এ ৭:৫০ PM

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ছাম্মি আহমেদ আজমীর :মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট/২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস।

শ্রীকৃষ্ণের আদর্শে মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ার আহ্বান জানিয়ে বিশেষ সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য,ন্যায়,প্রেম,শান্তি ও মানবতার শিক্ষা আজও মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ধারণ করে সমাজে সাম্য, সম্প্রীতি,ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তারা আরও বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণার দিন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর,শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।এবারের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান করেন।সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ভগবান শ্রীকৃষ্ণের সত্য, ন্যায়, প্রেম ও মানবতার আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মানবকল্যাণে ভূমিকা রাখবেন। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রেখে এবারের জন্মাষ্টমী সবার জন্য বয়ে আনবে আনন্দ, কল্যাণ ও শুভবার্তা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রনজিৎ মণ্ডল স্বপন,কল্যাণ কুমার সাহা,রাজ কুমার দাস রাসু,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস,সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,সহ-সভাপতি বিজয় দত্ত অলক, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস ও স্বপন স্যানাল,কোষাধ্যক্ষ নিলয় পাল, দপ্তর সম্পাদক সন্টু গুন, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক বর্মন,শহর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু,সহ-সভাপতি রুমন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বিজয় বসাক, সদর থানা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক বিকাশ দাস,জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য জিৎ পালসহ জেলা, সদর থানা,শহর ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

The post সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ