সিরাজগঞ্জে ‘বুনন’র নতুন কমিটি, সভাপতি সবুজ-সম্পাদক জুবায়ের
২১ আগস্ট, ২০২৬ এ ৪:৩০ PM

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর এলাকার শিক্ষার্থীদের সংগঠন ‘বুনন’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুবায়ের আহমেদ। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বেলকুচি-এনায়েতপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সংগঠনটির নেতারা জানান, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত বেলকুচি-এনায়েতপুরের শিক্ষার্থীদের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ‘বুনন’ কাজ করবে। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা তৈরিতেও সংগঠনটি ভূমিকা রাখতে চায়।
নবনির্বাচিত সভাপতি মো. সবুজ হোসেন বলেন, “অগ্রজদের অভিজ্ঞতা ও নবীনদের শক্তির সমন্বয়ে বুনন এগিয়ে যাবে। আমাদের আগামীর লক্ষ্য হবে বেলকুচি-এনায়েতপুরের শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ ও সম্ভাবনার পথ তৈরি করা। এজন্য এলাকার সবার সহযোগিতা আমাদের কাম্য।”
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এলাকার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সূত্র: Padmatimes24
সম্পর্কিত সংবাদ
ভালো দামের আশায় সিরাজগঞ্জে আগাম সবজি চাষে কৃষক
২১ আগস্ট, ২০২৬ এ ৮:৫৭ PM · bangladesherkhabor.net
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
২১ আগস্ট, ২০২৬ এ ৮:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
২১ আগস্ট, ২০২৬ এ ৭:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ
২১ আগস্ট, ২০২৬ এ ৭:০২ PM · dailykaratoa.com
শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন
২১ আগস্ট, ২০২৬ এ ৬:৫২ PM · Protidiner Bangladesh
মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ
২১ আগস্ট, ২০২৬ এ ২:৪৮ PM · nagorik tv
