শাহজাদপুর সংবাদ

দিগদাইড়ে মিনি ফুটবল খেলার আয়োজন,মাঠজুড়ে জাল দিলেন চেয়ারম্যান প্রার্থী আলেখ উদ্দিন ভূঁইয়া

২১ আগস্ট, ২০২৬ এ ৯:২১ PM

দিগদাইড়ে মিনি ফুটবল খেলার আয়োজন,মাঠজুড়ে জাল দিলেন চেয়ারম্যান প্রার্থী আলেখ উদ্দিন ভূঁইয়া

তাড়াইল,( কিশোরগঞ্জ) প্রতিনিধি—মোঃ রাসেল মিয়া:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে খেলার মাঠের নিরাপত্তা ও পরিবেশ সুন্দর রাখতে পুরো মাঠ ঘিরে জাল স্থাপন করে দিয়েছেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলেখ উদ্দিন ভূঁইয়া।যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে এবং যুব জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় বরুহা গ্রামের মাঠে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।খেলার মাঠে বল বাইরে চলে যাওয়া ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুরো মাঠে জাল স্থাপনের উদ্যোগ নেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলেখ উদ্দিন ভূঁইয়া। মাঠে জাল স্থাপনের পর তিনি স্থানীয় তরুণ ও যুবকদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে ছবি তোলেন।এ সময় যুব জাগো ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ-যুবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।স্থানীয় খেলোয়াড়রা বলেন, খেলাধুলার জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। বিশেষ করে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠে জাল দেওয়ার উদ্যোগ নেওয়ায় তারা চেয়ারম্যান প্রার্থী আলেখ উদ্দিন ভূঁইয়া ও যুব জাগো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও বরুহা গ্রামের মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে ভূমিকা রাখা সম্ভব হবে।এলাকাবাসী আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বরুহা গ্রামের খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত হবে এবং এলাকার যুব সমাজ নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত হবে।

The post দিগদাইড়ে মিনি ফুটবল খেলার আয়োজন,মাঠজুড়ে জাল দিলেন চেয়ারম্যান প্রার্থী আলেখ উদ্দিন ভূঁইয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ