সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
১৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪২ PM

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। এ বিষয়ে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে, প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। দীর্ঘদিনের অবহেলায় এ খাতে তৈরি হওয়া বড় ঘাটতির ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত সুস্থতা নিশ্চিত করাও রোগীদের জন্য উন্নত এবং নিরাপদ চিকিৎসাসেবা দেওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এ সময় তিনি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।
একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঘাটতি দূর করতে পরিকল্পিতভাবে পুনর্গঠন প্রয়োজন। আগামী দুই থেকে তিন বছরে অন্তত ৩ থেকে ৫ হাজার অ্যানেসথেসিওলজিস্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
১৩ নভেম্বর, ২০২৬ এ ৫:২১ PM · বাংলা ট্রিবিউন
ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৪ PM · প্রথম আলো
সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
