সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM

মোঃ হোসেন আলী ছোট্র :
সিরাজগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা স্বাস্থ্য পরিকল্পনা (District Health Planning) বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদত হোসেনসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, একটি জেলার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী। তাই স্থানীয় জনগণের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি জেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় বাস্তবতার আলোকে সমন্বিত স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিকল্পনা আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ সুগম হবে।
The post সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পানি যাওয়ার পথ বন্ধ: অনাবাদি পড়ে আছে ৬ হাজার বিঘা জমি
১২ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
সিরাজগঞ্জে পাস্তা কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মালিককে জরিমানা
১২ নভেম্বর, ২০২৬ এ ৬:১৬ PM · nagorik tv
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে প্রেরণ
১২ নভেম্বর, ২০২৬ এ ৫:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৩ PM · বাংলা ট্রিবিউন
