সিরাজগঞ্জে সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৮ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : ‘শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের প্রাক্তন ছাত্র সাহা অরুন কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের মাঝে স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের সৌজন্যে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রানী সাহা। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক জহুরুল ইসলাম বাবু।
বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।
তারা আরও বলেন, সাহা অরুন কুমারের স্মৃতি ধরে রাখতে শিক্ষাবৃত্তি প্রদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে শিক্ষানুরাগী মনোভাব গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
The post সিরাজগঞ্জে সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পানি যাওয়ার পথ বন্ধ: অনাবাদি পড়ে আছে ৬ হাজার বিঘা জমি
১২ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
সিরাজগঞ্জে পাস্তা কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মালিককে জরিমানা
১২ নভেম্বর, ২০২৬ এ ৬:১৬ PM · nagorik tv
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে প্রেরণ
১২ নভেম্বর, ২০২৬ এ ৫:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৩ PM · বাংলা ট্রিবিউন
