পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে প্রেরণ
১২ নভেম্বর, ২০২৬ এ ৫:১৩ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর দুই নেতা কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা।আটকের পর তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুল আলিম ও মোঃ জুয়েল রানা দুই জনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। সম্প্রতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি জোরদার করে।
পরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটকের বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”
পুলিশ আরও নিশ্চিত করেছে, আটক দুই ব্যক্তি অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
The post পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে প্রেরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৩ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগের ৩ নেতা গ্রেফতার
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:৩০ PM · Sarabangla
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাড়ে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
১২ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · nagorik tv
