সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ উপজেলা থেকেই স্বাস্থ্যসেবা পাবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাও আরও জোরদার করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা পাওয়া গেছে, সারা দেশেই তার চিত্র দেখা যাচ্ছে। কোথাও জনবলের সংকট, কোথাও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। আবার অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও তৈরি করা হয়নি নিজস্ব ক্যাম্পাস।
এম এ মুহিত আরও বলেন, উন্নয়নের নামে স্বাস্থ্য খাতে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা থেকে উত্তরণে প্রয়োজন পরিকল্পিত কার্যক্রম। সেই পরিকল্পনার আওতায়ই তৈরি হবে নতুন হাসপাতাল। আর সেখানে কর্মসংস্থান হবে লক্ষাধিক স্বাস্থ্যকর্মীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন নুরুল আমীন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শহীদুল্লাহ দেওয়ান।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসানকে প্রায় চার ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু
১২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · Sarabangla
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪
১২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯
১২ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় জমির দখল নিয়ে বিরোধে সংঘর্ষে মারধর ও প্রাণনাশ হুমকির অভিযোগ
১২ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত, পরিচয় মেলেনি
১২ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৫ PM · Alokito Bangladesh
