শাহজাদপুর সংবাদ

সময় একরকম যায় না, দিন পাল্টায়; ইতিহাস তার সাক্ষী: মির্জা মোস্তফা জামান

১৩ আগস্ট, ২০২৬ এ ৮:২৬ PM

সময় একরকম যায় না, দিন পাল্টায়; ইতিহাস তার সাক্ষী: মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান বলেছেন, মানুষের মন জয় করতে কখনো অভিনয়ের আশ্রয় নেননি। সত্য কথা বলতে গিয়ে অনেকের কাছে অপছন্দের মানুষ হয়েছেন। তবে কোনো স্বার্থের কাছে নিজের বিবেক ও নীতি-আদর্শ কখনো বিক্রি করেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, জীবনে অনেক কষ্ট পেলেও কখনো কারও ক্ষতি কামনা করেননি। যারা তাকে ছেড়ে চলে গেছেন, তাদের প্রতিও কোনো অভিযোগ বা দোষারোপ নেই। প্রত্যেক মানুষ নিজের মতো করে বাঁচতে চায়—এমনটাই বিশ্বাস করেন তিনি।

তিনি বলেন, “আমি শুধু নিজের নীতি-আদর্শটুকু আঁকড়ে ধরে রেখেছি। কারণ সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়।”

সময় ও প্রকৃতি একদিন সবকিছুর উত্তর দিয়ে দেয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মিথ্যা কিছুদিন জয়ী হতে পারে, কিন্তু সত্য আজীবন বেঁচে থাকে। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর, আর বিশ্বাস জন্ম নেয় সুন্দর চরিত্র থেকে।

তিনি আরও বলেন, কারও উপকার করতে না পারলেও কখনো কারও অপকার করার চিন্তা করেননি। নিজে কারও ক্ষতি না করেও অন্যের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার।

জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে মির্জা মোস্তফা জামান বলেন, “আমি হোঁচট খেয়েছি, কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। সময় একরকম যায় না, দিন পাল্টায়। ইতিহাস তার সাক্ষী।”

পরিশেষে তিনি ধৈর্য ধারণ ও মহান আল্লাহর ওপর ভরসা রাখার কথা উল্লেখ করে বলেন, ধৈর্য ধারণকারীদের মহান আল্লাহ তায়ালা অবশ্যই উত্তম পুরস্কার দেবেন—ইনশাআল্লাহ।

The post সময় একরকম যায় না, দিন পাল্টায়; ইতিহাস তার সাক্ষী: মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ