শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ৮ মাসের সন্তানের গলাকেটে হত্যা করলো পাষণ্ড মা!

২৯ এপ্রিল, ২০২০ এ ১:০০ PM

শাহজাদপুরে ৮ মাসের সন্তানের গলাকেটে হত্যা করলো পাষণ্ড মা!

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাহিম নামের ৮ মাস ১৪ দিন বয়সী পুত্র সন্তানকে নিজ হাতে গলাকেটে হত্যা করেছে মুক্তা পারভীন (২৩) নামের এক পাষন্ড মা। নিহত মাহিম পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

জানা যায়, ৪ বছর পূর্বে পারিবারিক ভাবে পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর কন্যা (পালিত) মুক্তা পারভীনের সাথে ও একই ইউনিয়নের জামিরতা জোতপাড়া গ্রামের মোঃ মখদুম আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৭) এর সাথে বিয়ে হয়। পুত্র সন্তান মাহিম জন্মের ২ মাস পর পারিবারিক কলহের কারণে গতবছরের আগষ্ট মাসে দুজনের ডিভোর্স হয়। আবার দুই মাস পর তারা নতুন করে বিয়ে করে একত্রে বসবাস শুরু করে।

নিহত শিশুটির চাচা মওলানা মোঃ আসাদুজ্জামান জানান, গত (২৮ এপ্রিল) মঙ্গলবার আমার ভাই আব্দুল্লাহ আল মামুন, স্ত্রী মুক্তা পারভীন ও একমাত্র পুত্রসন্তান মাহিমকে রেখে রাত ৭টায় ধান কাটার জন্য রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আমি নিজেও তারাবি পড়ানোর জন্য মসজিদে যাই, এসময় বাড়িতে কেউ না থাকায় রাত সাড়ে ৮টায় মুক্তা পারভীন ছেলে মাহিনের মুখে কচটেপ পেচিয়ে চাকু দিয়ে নৃসংশভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। রাত ৯টায় বাড়ির অন্যান্য সদস্যরা ফিরে এসে কাউকে না পেয়ে মুক্তার ঘরে গিয়ে মাহিমের গলাকাটা লাশ দেখতে পায়। এ সময় পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক শাহজাহান আলী জানান, শিশু হত্যার খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশু মাহিমের গলাকাটা লাশ উদ্ধার করি। এ সময় মাহিমের মা মুক্তা পরভীন নিখোঁজ ছিলো। রাত আনুমানিক ১টার সময় শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং মুক্তা পারভীনকে আটক করতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভোর নাগাদ একটি ধানক্ষেত থেকে মুক্তা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা খাতুন তার সন্তান মাহিমকে হত্যার কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সে নিজের ৮ মাসের সন্তানকে হত্যা করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে এই প্রথম একই পরিবারে করোনায় শনাক্ত হয়েছে ৩ জন। এর আগে উপজেলায় কেউ আক্রান্ত হয়নি।

আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদিক(১৪), তার শ্বাশুড়ী আনোয়ারা বিবি (৬২) কাজের লোক সামাদ আলী (৩২) কোভিক -১৯ করোনা আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পপ অফিসার রোকসানা হ্যাপি জানান, অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আসার পর ঐ বাড়ির আক্রান্তদের মাঝে করোনার উপসর্গ দেখা দিলে ধানকাটা লোকসহ বাড়ির সবার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়। সেই সাথে তাৎক্ষনিক শ্রমিকসহ বাড়ির লোকদের হোমকোয়ারেন্ট নিশ্চিত করা হয়। পাঠানো নমুনার রিপোর্টে ৩জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ২জন শ্রমিকের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

প্রবাসীর দিগন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অনলাইন সংবাদপত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদের উৎস।

সূত্র: প্রবাসীর দিগন্ত

সম্পর্কিত সংবাদ