শাহজাদপুরে সুতো ও কাপড়ের দোকানে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
১০ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ PM

১০ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারের হামিদ মার্কেটে মেসার্স ঋতু ট্রেডার্স নামের একটি সুতা ও কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ৮০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্ম হয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান, দোকান মালিক শেখ মো. হোসাইন। দোকানে সুতা, প্যালেক্স, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার পারভেজ আহমেদ জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
