শাহজাদপুরে সুতার দোকানে ভয়াবহ আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি দগ্ধ ১
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে একটি সুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এসময় কামাল (৪০) নামের ১ কর্মচারী দগ্ধ হয়েছে। মালিক পক্ষের ধারণা অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার সুতা সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে।
গতকাল রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১০টায় শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারের কাকলী মার্কেটে মোঃ হোসাইনের মালিকানাধীন ঋতু ট্রেডার্সে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দোকান কর্মচারী কামালকে দগ্ধ অবস্থায় দোকান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমরা এগিয়ে গিয়ে ঋতু ট্রেডার্স নামক একটি সুতার দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের স্বজনেরা জানান, রাতে দোকানের ভেতরে কর্মচারী কামাল শুয়ে ছিল। আগুনে দগ্ধ হয়ে তিনি আহত হয়েছেন। পরে দোকান মালিক হোসাইন তাকে প্রথমে পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ টাকা।
এই ঘটনায় শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ পারভেজ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবে আশপাশে পানির কোন উৎস না থাকায় আমরা আরো একটি ইউনিটের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
