শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
১৩ এপ্রিল, ২০২৫ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা গেছে।
আজ রোববার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড় ধুনাইল গ্রামে সরকারি (খাস) জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে জাফর নামের এক ব্যক্তি এবং রাজ্জাক ও হালিম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জেরে গত শুক্রবার রাতে রাজ্জাক ও হালিমের লোকজন জাফরের লোকজনের বাড়িঘর ঘেরাও করে রাখেন। পরদিন শনিবার সকালে রাজ্জাক ও হালিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাফরের লোকজনের বসতবাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। রাজ্জাক-হালিমের লোকজন জাফর পক্ষের মদিন মোল্লাকে তাঁর নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’
দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
মুমিন মিয়া বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। কিন্তু আমরা নিরুপায়। এখনো এই পথ দিয়েই যাতায়াত করতে হয়।’
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
