শাহজাদপুরে যমুনা নদীর তীর হতে দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার !
১ মে, ২০২৪ এ ৯:০৫ PM

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের দিনমজুর জামাত আলী ফকির (৬০) এর ক্ষত-বিক্ষত লাশ যমুনা নদীর তীর হতে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরের দিকে নিহত দিনমজুর জামাত আলী ফকির গালা ইউনিয়নের বায়রা গ্রামের মৃত কোবাদ আলী ফকিরের ছেলে।এলাকাবাসি জানায়, দিনমজুর জামাত আলী ফকিরের ৭-৮ বছর আগে স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে তার বৃদ্ধা মাকে নিয়ে যমুনার চরের বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের একটি ছোট্ট ঘরে বসবাস করতেন।গত শনিবার বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের বাসিন্দা হানিফ ও সাহেব আলী নামের দুই দিনমজুর কাজের কথা বলে জামাত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে পরিবারের লোকজনকে জানতে পারে জামাত আলীর ক্ষত-বিক্ষত লাশ বৃ-হাতকোড়া যমুনা নদীর তীরে পড়ে আছে।খবর পেয়ে পরিবারের লোকজন এদিন রাতে তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বায়রা গ্রামের বাড়িতে নিয়ে যায়।
এরপর বুধবার সকালে তারা বিষয়টি পুলিশকে জানালে শাহজাদপুর থানা পুলিশ বায়রা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত জামাত আলীর বৃদ্ধা মা কমেলা খাতুন, ভাই আশরাফ আলী ফকির ও আজাদ ফকির জানায়, মানসিক ভারসাম্যহীন সহজ সরল জামাত আলী দিনমজুরি করে ও গ্রামে গ্রামে ঘুরে ঘোল বিক্রি করে যে পয়সা উপার্জন করতো সংসারে খরচের পর তা নিজের কোমড়ের থলে বেঁধে রাখতেন। ধারণা করা হচ্ছে ওই টাকা হাতিয়ে নিতে বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের হানিফ ও সাহেব আলী তাকে ডেকে নিয়ে হত্যার পর লাশ যমুনা নদীর তীরে ফেলে রেখে পালিয়ে গেছে।এঘটনার পর থেকে ওই দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।
The post শাহজাদপুরে যমুনা নদীর তীর হতে দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ! appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
