শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
২ নভেম্বর, ২০২৫ এ ১:০০ PM

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান (১৭) উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে ও আহত বাদশা (১৮) গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে।
দুর্গঘটনার পরেই রোহান ও বাদশার বন্ধুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টায় কিশোর রোহান ও বাদশা সহ বেশকয়েকজন বন্ধু ৩টি মোটরসাইকেল যোগে উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাওয়ার পথে দ্রুত গতিতে বাউলি দেয়ার সময় ২টি মোটরসাইকেল পরস্পর ধাক্কা লাগে। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুমরে মুচড়ে যায়।
আশপাশে থাকা লোকজন ঘটনাস্থলে এসে কিশোর রোহানকে মৃত অবস্থায় দেখতে পায়, এসময় সহযাত্রী বাদশাকে মহাসড়কের পাশের ডোবা থেকে মুমূর্ষু আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে শৃংখলা রক্ষায় কাজ করে। পরে উপ-পরিদর্শক মো. আরব আলীর নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আরব আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনা ও একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ–৫ দুই সূচকেই সেরা বগুড়া
১০ আগস্ট, ২০২৬ এ ৯:০১ PM · প্রথম আলো
শাহজাদপুরে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে ছাই; দগ্ধ এক
১০ আগস্ট, ২০২৬ এ ৬:২৬ PM · Ajker Bangladesh
শাহজাদপুরে সুতো ও কাপড়ের দোকানে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
১০ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ PM · দৈনিক ইনকিলাব
শাহজাদপুরে সুতার দোকানে ভয়াবহ আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি দগ্ধ ১
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ AM · সময়ের কণ্ঠস্বর
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর অবশেষে সচল, স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে
৭ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM · দৈনিক ইনকিলাব
