শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্লাকমেইল ও ধর্ষণচেষ্টা, আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিসিটিভির ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, চাঁদা না পেয়ে ব্লাকমেইল এবং এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তিন বিকাশ কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটককৃতরা হলেন- শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি (৩৬), সিকিউরিটি গার্ড মো. হোসেন আলী (৪৮) এবং বিকাশ কর্মী চয়ন ইসলাম (২৭)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী শাহজাদপুরের ডাকবাংলাপাড়া এলাকায় মেসে থাকেন। ২১ সেপ্টেম্বর রাতে তাঁর এক বন্ধু মেসে এলে পাশেই থাকা বিকাশ অফিসের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগীকে বিকাশ অফিসে ডেকে নিয়ে ওই ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন আসামিরা।
টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই দিন রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর সোনার চেইন দাবি করেন এবং কার্যালয়ের ভেতরে তাঁকে একাকী পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। পরে ভুক্তভোগী কৌশল অবলম্বন করে পালিয়ে এসে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: Amar Sangbad
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
