সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯ PM

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী সিরাজগঞ্জ জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে ৫টি মাদ্রাসা, একটি টেকনিক্যাল ও একটি স্কুল এন্ড কলেজ রয়েছে।ফলাফল বিশ্লেষণে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর কাজী ইসমাইল হোসেন আলিম মাদ্রাসা থেকে ৮জন, রায়গঞ্জ উপজেলার আমসারা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ২১জন, একই উপজেলার তেলিজানা আলিম মাদ্রাসা থেকে ১৫জন, তাড়াশ উপজেলার দোবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৪ জন ও উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি আলিম মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। এছাড়াও সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ৩জন এবং শহরের এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কোন শিক্ষার্থী পাস করতে পারেননি।এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, কলেজে শিক্ষার্থী না থাকায় এবার একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে একটি বিষয়ে ফেল করেছে।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।বাকি ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : খালিয়াজুরীতে স্টে অর্ডার অমান্য করে জলমহালে মাছ ধরায় লাখ টাকা জরিমানা
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে জমি দখলের অপচেষ্টা মর্মে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
১ নভেম্বর, ২০২৬ এ ২:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
১ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কের সংস্কারকাজ শেষ করতে ৭ দিনের আলটিমেটাম
১ নভেম্বর, ২০২৬ এ ১:১৬ PM · nagorik tv
নাটোরে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা, তবুও শঙ্কায় কৃষক
১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ AM · Desh Tv
