নাটোরে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে নাটোরে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করার পাশাপাশি পরিবেশের সৌন্দর্য রক্ষা ও মানবকল্যাণে তারা কাজ করছে। আজকের কাব সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।তিনি আরও বলেন, অস্থির এই পৃথিবীতে বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। মানবকল্যাণে স্কাউটদের এই অসামান্য অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের (প্রোগ্রাম) যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং রাজশাহী প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আব্দুস সালাম।এ সময় সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬-এর প্রোগ্রাম চিফ মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোছা. মাহফুজা পারভীন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোহাম্মদ আবু সাঈদ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও জনসংযোগ, মার্কেটিং, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উপকমিটির আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ মাহী এবং সিরাজগঞ্জ-পাবনা উপ-পরিচালক ও রাজশাহী অঞ্চলের ক্যাম্পুরী উপকমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। পরে কাব সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে।আয়োজক সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকা থেকে মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন।আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে। শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের আনন্দময় পরিবেশে হাতে-কলমে শিক্ষা ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।
The post নাটোরে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে জমি দখলের অপচেষ্টা মর্মে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
১ নভেম্বর, ২০২৬ এ ২:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
১ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কের সংস্কারকাজ শেষ করতে ৭ দিনের আলটিমেটাম
১ নভেম্বর, ২০২৬ এ ১:১৬ PM · nagorik tv
সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা, তবুও শঙ্কায় কৃষক
১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ AM · Desh Tv
রাজশাহীতে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
