শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে প্রফেসর ড. মুহিতের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

২৭ অক্টোবর, ২০২৫ এ ১:০০ PM

শাহজাদপুরে প্রফেসর ড. মুহিতের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

৪৪, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ফোন: ০২-৪৮৩১৪৯০১, ০২-৪৮৩১৮৮৬৭ ফ্যাক্স : +৮৮-০২-৪৮৩১৮০৪৩ [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

রবিবার দিনব্যাপী এ সেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হয় উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক, বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রফেসর ড. এম এ মুহিতের সৌজন্যে এবং শাহজাদপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১ হাজার রোগীকে আউটডোরে চোখের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ৪’শ রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়। এছাড়া ৬’শ রোগীকে বিনামূল্যে ওষুধ এবং ৩’শ রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এ মতিন, আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রফেসর ড. এম এ মুহিতের এই মানবিক পদক্ষেপে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়েছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

৪৪, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ফোন: ০২-৪৮৩১৪৯০১, ০২-৪৮৩১৮৮৬৭ ফ্যাক্স : +৮৮-০২-৪৮৩১৮০৪৩ [email protected]

সূত্র: Dhakatimes24

সম্পর্কিত সংবাদ