শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার

১৭ আগস্ট, ২০২৬ এ ১০:৪৩ PM

শাহজাদপুরে পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ১৪৪ পিস ইয়াবা, হেরোইন এবং অনলাইন জুয়াচক্রের সদস্য পরোয়ানাভুক্ত আসামি সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে থানা পুলিশ শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন স্থানে মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে বিসিক বাসস্ট্যান্ড থেকে ১৪৪ পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতা মোঃ শিহাব হোসেন (২০) কে গ্রেফতার করে। ধৃত শিহাব দ্বারিয়াপুর বড়বাড়ি মহল্লার মোঃ সরোয়ার হোসেনের ছেলে।

পরে কান্দাপাড়া মহল্লায় শক্তি ফাউন্ডেশনের সামনে অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইটে জড়িত থাকার অভিযোগে খেলার সময় মোঃ রকি (২৪) ও মোঃ সবুজ শেখ (২৩) কে আটক করা হয়। রকি দ্বারিয়াপুর লম্বাপাড়ার মোঃ তারা মিয়ার ছেলে ও সবুজ কান্দাপাড়া মহল্লার মোঃ আব্দুর রহমানের ছেলে। আটককৃতদের নিকট থেকে Samsung Galaxy S23 Ultra, iPhone 17 Pro Max, এবং Redmi Note 13—এই ৩টি দামী স্মার্টফোন উদ্ধার করা হয়।

অপরদিকে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপরে হেরোইন বিক্রির সময় মোছাঃ খোদেজা বেগম খোঁদে (৫০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে অপর নারীর মাধ্যমে দেহ তল্লাশি করে তার কাছে রক্ষিত ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। খোদেজা বেগম দ্বারিয়াপুর বাজার পাড়া গ্রামের মোঃ শরিফ শেখ এর ছেলে। পূর্বেও তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক ও অবৈধ জুয়া মুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ