শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
১০ জুলাই, ২০২৬ এ ৪:৫৫ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রাম থেকে রতনকান্দি উত্তরপাড়ার বাসিন্দা আ: রহিমের পুত্র মোঃ সবুজ (৩৫)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শুক্রবার (১০ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।সবুজের স্ত্রী জানায়, সবুজ গত বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি।শুক্রবার সকালে উপজেলার হাসাকোলা থেকে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেনসাইফুল ইসলাম বলছেন, “নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সে চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।সবুজের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে
সূত্র: Daily Kaler Somaj
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে চেয়ারম্যান প্রার্থী মুরশিদা জাহান নিপার গণসংযোগ ও পথসভা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
