শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
১০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশ থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহতের স্ত্রী জানান, গত বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর সবুজ আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে হাসাকোলা এলাকায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।”
তিনি আরও বলেন, সবুজের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সূত্র: ekusheysangbad.com
সম্পর্কিত সংবাদ
এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা হতে দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
নাটোরে সার নিয়ে যাওয়ার ভিডিও করে পাচারের অভিযোগ, ডিলারের অস্বীকার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
