শাহজাদপুরে নদী থেকে বৃদ্ধা ও কিশোরের লাশ উদ্ধার
৪ জুন, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদী ও করতোয়া নদী থেকে তামিম হোসেন নামের (১৪) এক কিশোরের ও মায়া রানী নামের এক শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন) দুপুরে কিশোর তামিমের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরিরা যমুনা নদী থেকে উদ্ধার করে।
কিশোর তামিম শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী লস্কর আলীর ছেলে, সে সপ্তম শ্রেণীর ছাত্র। এবং বৃদ্ধা মায়া রানী উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা বিষ্টপদ শীলের স্ত্রী। মায়া রানীর লাশ উপজেলার গারাদহ ইউনিয়নের করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল বুধবার (৩ জুন) দুপুরে বাড়ির পাশে অবস্থিত যমুনা নদীতে গোসল করতে নামে কিশোর তামিম। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তামিমের কোন খোঁজ না পেয়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা যমুনা নদীতে তাকে খোঁজাখুঁজি করে।
বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনা নদীতে নিখোঁজ স্কুল ছাত্র তামিমের অনুসন্ধান শুরু করে। দুপুর আনুমানিক ১টায় ডুবুরিদল কিশোর তামিমের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, গত মঙ্গলবার উল্লাপাড়ার ঘটনা ব্রিজের নিচে শতবর্ষী মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পুত্র নবশীল জানান, তার মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে পাওয়া যায়।
এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ নাজমুল কাদের বলেন, লাশ দুটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
