শাহজাদপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
৮ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবা সহ লাকি আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) শাহজাদপুর পৌর শহরের শেরখালি উকিল পাড়া মহল্লার ভাড়া বাসার সামনে থেকে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাকি আক্তার দ্বারিয়াপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাট সৈকত খান লোদী (সাগর) এর স্ত্রী। তার স্বামীও ইয়াবা বিক্রির দায়ে সাগর বর্তমানে কারাগারে রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় শেরখালি উকিল পাড়ার ভাড়া বাসার সামনে সে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। মাদক বিরোধী অভিযানে অংশ নেয় শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আজিজুল হক, মোঃ এরশাদুল হক, মোঃ মন্তাজ আলী, সহকারী উপ-পরিদর্শক মোঃ রাজু আহমেদ ও রুবিনা খাতুন।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মাদক বিক্রেতা লাকি আক্তারকে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আজ শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
মানুষের আয় বৃদ্ধি না করে তার উপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে সিরাজগঞ্জে জামাতের আমির
১২ আগস্ট, ২০২৬ এ ৬:০২ AM · Daily Nabochatona
মাদক নয়,মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট
১১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, গ্রেপ্তার ১
১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ PM · nagorik.com
পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
