শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি-আলোচনা সভা

৬ অক্টোবর, ২০২৬ এ ৫:০২ PM

শাহজাদপুরে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি-আলোচনা সভা

শাহজাদপুরে ইভটিজিং, যৌন হয়রানি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় নারীদের সুরক্ষা নিশ্চিতে গুরুত্তারোপ করা হয়।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তারের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

র‍্যালিটি বগুড়া-নগরবাড়ি মহাসড়ক হয়ে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ