ভাঙ্গুড়া পৌর মেয়র প্রার্থী’র ইচ্ছা পোষণ অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেনের
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ আসন্ন পাবনার ভাঙ্গুড়ায় পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন পাবনা জেলার শ্রেষ্ঠ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন।যেখানে শিক্ষার আলো পৌঁছায়, সেখানে অন্ধকার দূর হতে বাধ্য। শিক্ষাই জাতি বা সমাজের মেরুদণ্ড আর এইজন্যই একজন আদর্শ শিক্ষকই পারেন একটি পরিচ্ছন্ন ও উন্নত সমাজ বিনির্মাণ করতে। এই জ্ঞানগর্ভ দর্শন কে বুকে ধারণ করে পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন দেশের গৌরব, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোফাজ্জল হোসেন। মোঃ মোফাজ্জল হোসেন ভাঙ্গুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া এবং মাতা আলহাজ্ব রিজিয়া খাতুন। তিনি শিক্ষা জীবনে এম.এ, বি.এড- (প্রথম শ্রেণী) অর্জনকারী একজন অনন্য মেধাবী ব্যক্তিত্ব। ১৯৯৩ সালে শিক্ষকতা পেশায় যোগদানের মাধ্যমে সমাজ গড়ার এক মহান ব্রতে আত্ম নিয়োগ করেন তিনি। তার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন। বাবার পেশা থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতার মতো এই মহান পেশাকে ব্রত হিসেবে গ্রহণ করেন। দীর্ঘ ৩২ বছর সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতার এই মহান পবিত্র দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ৩১ জুলাই তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।শিক্ষকতা পেশায় তার গৌরবোজ্জ্বল অবদান এবং অনন্য কীর্তির স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রীয় ও বিভাগীয় পর্যায়ে বহুবার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছেন।২০১৬ সালে তিনি সরকারিভাবে পাবনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় খরচে ১৬ দিনের জন্য মালয়েশিয়ায় শিক্ষা সফরে যান।এর পাশাপাশি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্কাউটার হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে গাজীপুরের মৌচাকে ও ভারতের কলকাতায় ১০দিনের ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগদান করেন। এছাড়া তিনি রাজশাহী বিভাগে দুই বার শ্রেষ্ঠ কাব শিক্ষক, পাবনা জেলায় চার বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ে পাঁচ বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন।তিনি ২০০৩ সাল থেকে পরপর ৩ বার ভাঙ্গুড়া উপজেলা স্কাউটস এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ৩ বার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ও পুনরায় সম্পাদক হিসেবে ২০২৪ সাল পর্যন্ত অতি সুনামের সাথে ভাঙ্গুড়া উপজেলা স্কাউটস এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পাবনা জেলা স্কাউটস এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থিতা ঘোষণা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ তিন দশক আমি তরুণ প্রজন্ম কে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। মহান আল্লাহ যদি চান নির্বাচনী পরিবেশ অনুকূল হলে এবার আমি আমার সেই অভিজ্ঞতা, সততা ও মেধা দিয়ে ভাঙ্গুড়া পৌরসভা কে একটি নৈতিক, আধুনিক, মাদকমুক্ত ও শিক্ষা বান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। পৌরবাসীর সেবা করার সুযোগ পেলে নাগরিকদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
The post ভাঙ্গুড়া পৌর মেয়র প্রার্থী’র ইচ্ছা পোষণ অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেনের appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে দুর্গোৎসব উপলক্ষে ২৮৯ টন চাল বরাদ্দ
৭ অক্টোবর, ২০২৬ এ ২:৪৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
৭ অক্টোবর, ২০২৬ এ ২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
৭ অক্টোবর, ২০২৬ এ ২:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগীদের মধ্যে সংঘর্ষ, আহত ২২
৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM · Ajker Patrika
