সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৪ PM

শামীম হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সানোয়ার হোসেন রাজশাহীর দারুসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কংশপুর ব্রিজ এলাকায় একটি ভুটভুটির সঙ্গে সানোয়ার হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
The post সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে দুর্গোৎসব উপলক্ষে ২৮৯ টন চাল বরাদ্দ
৭ অক্টোবর, ২০২৬ এ ২:৪৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
৭ অক্টোবর, ২০২৬ এ ২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
৭ অক্টোবর, ২০২৬ এ ২:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া পৌর মেয়র প্রার্থী’র ইচ্ছা পোষণ অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেনের
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগীদের মধ্যে সংঘর্ষ, আহত ২২
৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM · Ajker Patrika
