শাহজাদপুর সংবাদ

বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ

৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ PM

বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ

মোঃ জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওতাধীন বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বেলকুচি ইউনিয়নের শান্তার মোড় এলাকা থেকে এ গণসংযোগ শুরু হয়। পরে নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরা।এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই, স্থানীয় জনমত মূল্যায়ন এবং ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও মতামত শোনা হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দলের নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।গণসংযোগকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিজয়ী হলে আমিরুল ইসলাম খান আলিমের মাধ্যমে সাহাপুর থেকে শান্তার মোড় পর্যন্ত একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি এ বিষয়ে স্থানীয়দের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।গণসংযোগে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ শিকদার, বেলকুচি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়া আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন গড়ে তুলতে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

The post বেলকুচি সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ