শাহজাদপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
১১ মার্চ, ২০২৫ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটায় স্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ই মার্চ) দুপুরে উপজেলার তালগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স এমএমএইচ নামের ইটভাটায় এই অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক ও শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ধারাবাহিক পর্যবেক্ষণের আওতায় এবছরও অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তালগাছির মেসার্স এমএমএইচ ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটায় এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
