শাহজাদপুরে আশরাফুল হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৯ PM

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল শিক্ষার্থী আশরাফুল হত্যা মামলার আসামিদের দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত আশরাফুলের মা,বাবা এবং এলাকাবাসী।
এ সময় বক্তারা স্কুল শিক্ষার্থী আশরাফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রফিকুল ইসলামের ফাঁসি এবং সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন ২০২৩ সালের ৩১ আগস্ট খেলার মাঠ থেকে নিখোঁজ হন অস্টম শ্রেণীর ছাত্র আশরাফুল।
এ ঘটনায় মায়ের দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরে তদন্ত কর্মকর্তা এসআই মো. আজমল হোসেন এজাহারনামীয় আসামি রফিকুলকে জিজ্ঞাসাবাদে আশরাফুলের নিখোঁজ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পায়।
রফিকুল আশরাফুলকে যমুনা নদীর পাড়ে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর পর নদীতে ফেলে দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে নদীর স্রোতে আশরাফুলের মরদেহ ভেসে যায় বলে তিনি দাবি করেন। রফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে ৩ বছর পর আশরাফুল নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি করলেও তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি সিআইডি। জানা গেছে সমকামীতার জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
সূত্র: Boishakhi News
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
